মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:১৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

ভূমি অধিগ্রহণে হয়রানি ও দুর্নীতি বন্ধে ডিজিটাল বিপ্লব: চালু হচ্ছে ক্যাশলেস ক্ষতিপূরণ ব্যবস্থা

ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেতে সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি, অনিয়ম ও জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে ‘টেবিলবাণিজ্য’ বন্ধে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে সরকার। এখন থেকে জমির ক্ষতিপূরণের টাকা পেতে আর ডিসি অফিসে সশরীরে ধরণা দিতে হবে না। সম্পূর্ণ ক্যাশলেস পদ্ধতিতে সরাসরি ভূমির মালিকের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে পাওনা অর্থ।

বর্তমান সরকারের এই ডিজিটাল রূপান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে ভূমি মন্ত্রণালয় ‘ল্যান্ড অ্যাকুইজিশন অ্যান্ড রিকুইজিশন ম্যানেজমেন্ট সিস্টেম’ (এলআরএমএস) এবং ‘লিজ অ্যান্ড সেটেলমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম’ (এলএসএমএস) নামে দুটি বিশেষ সফটওয়্যার চালু করতে যাচ্ছে। সরকারি অর্থায়নে বাস্তবায়িত এই প্রকল্পের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রকল্পের কার্যপদ্ধতি সম্পর্কে জানা গেছে, নতুন এই ব্যবস্থায় নাগরিকরা নির্দিষ্ট আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন যাচাই-বাছাই শেষে সরকারের সমন্বিত আর্থিক ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম (আইবাস) ও ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে সরাসরি গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে। এতে মধ্যস্বত্বভোগী বা দালাল চক্রের প্রভাব পুরোপুরি নির্মূল হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮০ দিনের অগ্রাধিকারমূলক কর্মপরিকল্পনার আওতায় এই সফটওয়্যার প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার এই উদ্যোগটি সাধারণ মানুষের দীর্ঘদিনের হয়রানি লাঘব করবে এবং সরকারি সেবা প্রাপ্তি আরও সহজতর করবে। চলতি বছরের শেষ নাগাদ এই সেবা পুরোদমে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

Koko Bet Casino: Meesteren van Korte, Hoog‑Intensieve Spelsessies

ভূমি অধিগ্রহণে হয়রানি ও দুর্নীতি বন্ধে ডিজিটাল বিপ্লব: চালু হচ্ছে ক্যাশলেস ক্ষতিপূরণ ব্যবস্থা

আপডেট সময় : ১০:৫৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬