দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতির কারণে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছয়জন পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে। বুধবার মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
চাকরি হারানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার ও সুদীপ কুমার চক্রবর্তী, খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ডিএমপির ওয়ারী বিভাগের সাবেক ডিসি মোহাম্মদ ইকবাল হোসাইন, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ডিএমপির উত্তরা বিভাগের সাবেক ডিসি কাজী আশরাফুল আজীম, কক্সবাজার এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস এবং ডিএমপির সাবেক সহকারী পুলিশ কমিশনার মো. গোলাম রুহানী।
রিপোর্টারের নাম 



















