মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০১:১৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

নরসিংদীতে তিতাসের বিশেষ অভিযান: অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

নরসিংদীর শিবপুর উপজেলার শিল্পাঞ্চলখ্যাত মধ্য কারারচর এলাকায় এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত এই অভিযানে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাড়ে ৫ লাখ টাকা জরিমানা ও চারটি মামলা দায়ের করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তারা অংশ নেন। ভ্রাম্যমাণ আদালত মদিনা জুট মিল সংলগ্ন বহুতল ভবনগুলোতে তল্লাশি চালিয়ে দেখতে পান, প্রতিটি ভবনে কয়েক বছর ধরে অবৈধভাবে গ্যাস ব্যবহার করা হচ্ছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাড়ির মালিক ও অবৈধ সংযোগের মূল হোতা আওয়াল ভুঁইয়াসহ চারজনকে বিভিন্ন অংকে জরিমানা করা হয়।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, গত পাঁচ বছর ধরে চলা এই অবৈধ সংযোগের ফলে সরকারের প্রায় ১ কোটি ৩০ লাখ টাকার রাজস্ব ক্ষতি হয়েছে। বর্তমান সরকারের কঠোর নির্দেশনায় অবৈধ বিদ্যুৎ ও গ্যাস সংযোগের বিরুদ্ধে দেশব্যাপী চলমান অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে তিতাসের বিশেষ অভিযান: অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ১২:০১:৩২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬