মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

শাহরাস্তিতে ৬০০ পিস ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হেলাল হোসেন রাজু নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে শাহরাস্তি পৌরসভার বাদিয়া এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত রাজু উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়ন যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

শাহরাস্তি মডেল থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ দল ওই এলাকায় তল্লাশি চালায়। এ সময় রাজুর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি উপজেলার আয়নাতলী এলাকার মিজানুর রহমানের ছেলে।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রায়পুরায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও ককটেল উদ্ধার, গ্রেফতার ৩

শাহরাস্তিতে ৬০০ পিস ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ১০:২৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬