মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

ভাতা পেয়েও ‘খেপ’ খেললে ফুটবলারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

জাতীয় দলের চুক্তিবদ্ধ ফুটবলারদের স্থানীয় পর্যায়ে ‘ভাড়ায়’ বা ‘খেপ’ খেলতে যাওয়ার বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে সরকার ও ফুটবল ফেডারেশন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বাফুফে সভাপতি তাবিথ আউয়াল স্পষ্টভাবে জানিয়েছেন, রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ও নিয়মিত ক্রীড়া ভাতা পাওয়ার পরও যারা অনিয়ন্ত্রিতভাবে এমন ম্যাচ খেলবেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি জাতীয় দলের বেশ কয়েকজন তারকা ফুটবলারের স্থানীয় টুর্নামেন্টে অংশ নেওয়ার বিষয়টি প্রকাশ্যে আসায় ক্রীড়াঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক অসন্তোষ প্রকাশ করে বলেন, নির্বাচিত সরকার খেলোয়াড়দের পেশাদারিত্ব নিশ্চিত করতে নিয়মিত মাসিক ভাতা দিচ্ছে। এরপরেও কাদাটে ও অনিরাপদ মাঠে ‘খেপ’ খেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে খেলোয়াড়দের ইনজুরির ঝুঁকি বাড়ে, যা জাতীয় দলের জন্য অপূরণীয় ক্ষতি।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানান, এ ধরনের অপেশাদার আচরণের অভিযোগ পেলে ফেডারেশন দ্রুত পদক্ষেপ নেবে। ফুটবলারদের ক্যারিয়ার রক্ষায় এবং দেশের প্রতি দায়বদ্ধতা বজায় রাখতে এই প্রথা বন্ধ করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রায়পুরায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও ককটেল উদ্ধার, গ্রেফতার ৩

ভাতা পেয়েও ‘খেপ’ খেললে ফুটবলারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

আপডেট সময় : ১১:৩৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬