মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

কোরিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের দক্ষতা প্রশংসিত: প্রবাসী কল্যাণ মন্ত্রী

দক্ষিণ কোরিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের নিষ্ঠা ও কর্মদক্ষতার ভূয়সী প্রশংসা করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশি কর্মীরা তাদের শৃঙ্খলা ও দক্ষতার মাধ্যমে কোরিয়ার বিভিন্ন শিল্প খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে দক্ষিণ কোরিয়ার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

দক্ষিণ কোরিয়ার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরিচালক হান উনসুকের নেতৃত্বে আসা এই প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক। মন্ত্রী বলেন, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। বিশেষ করে ২০০৮ সাল থেকে চালু হওয়া এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম (ইপিএস) দুই দেশের শ্রম অভিবাসনে একটি সফল কাঠামো হিসেবে দাঁড়িয়েছে। এ পর্যন্ত প্রায় ৩৮ হাজার ৫৯ জন বাংলাদেশি কোরিয়ায় কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন।

বৈঠকে প্রতিমন্ত্রী মো. নুরুল হক কোরিয়ার শ্রমবাজারে বাংলাদেশের কোটা বৃদ্ধি এবং কৃষি ও প্রাণিসম্পদ খাতে নতুন সুযোগ সৃষ্টির আহ্বান জানান। প্রতিনিধি দলের প্রধান হান উনসুক স্বচ্ছ কর্মী নিয়োগ প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং ইপিএস পদ্ধতির স্বচ্ছতা নিশ্চিত করতে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রায়পুরায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও ককটেল উদ্ধার, গ্রেফতার ৩

কোরিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের দক্ষতা প্রশংসিত: প্রবাসী কল্যাণ মন্ত্রী

আপডেট সময় : ১১:৩২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬