মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

বেসরকারি শিক্ষক নিয়োগে এনটিআরসিএর ক্ষমতা বহাল রাখার দাবি ইসলামী আন্দোলনের

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা পুনরায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে রাখার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান মঙ্গলবার এক বিবৃতিতে এই দাবি পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, দীর্ঘ এক দশক ধরে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একটি মেধাভিত্তিক কেন্দ্রীয় ব্যবস্থা চালু ছিল। এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও সনদ দেওয়ার পাশাপাশি শিক্ষক নিয়োগের সুপারিশও করে আসছিল, যা ব্যবস্থাপনা কমিটির স্বজনপ্রীতি ও দুর্নীতির সুযোগ প্রায় বন্ধ করে দিয়েছিল।

মাওলানা গাজী আতাউর রহমান অভিযোগ করেন, সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের আমলে গত ৩ আগস্ট সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক উচ্চপর্যায়ের সভায় এনটিআরসিএর সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে এই পদ্ধতি বাতিল করে স্কুল ব্যবস্থাপনা কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা বাতিল এবং আগের মতো এনটিআরসিএর হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে। তারা মনে করেন, এই সিদ্ধান্ত অনিয়ম, অর্থ লেনদেন, রাজনৈতিক সুপারিশ ও স্বজনপ্রীতির পথ উন্মুক্ত করছে, যা দেশের শিক্ষাব্যবস্থার জন্য ক্ষতিকর।

বিবৃতিতে আরও বলা হয়, বিগত জুলাই গণঅভ্যুত্থানের পর ইতিবাচক সংস্কারের আশা থাকলেও, সাবেক শিক্ষামন্ত্রীর এমন পরিবর্তনমূলক সিদ্ধান্ত পরিস্থিতিকে খারাপের দিকে ঠেলে দিচ্ছে। গত (২০২৫) বছরের সেপ্টেম্বরে জেলা প্রশাসকের নেতৃত্বাধীন কমিটির মাধ্যমে কর্মচারী নিয়োগের যে ব্যবস্থা চালু হয়েছিল, গত ২১ জুলাই শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে তাও বাতিল করা হয়েছিল। এসব বিষয় শিক্ষাক্ষেত্রে অস্থিরতা তৈরি করছে।

মাওলানা গাজী আতাউর রহমান বর্তমান বিএনপি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, লাখ লাখ বেকার তরুণের কর্মসংস্থানের সঙ্গে জড়িত এই বিষয়টি বড় ধরনের অসন্তোষ তৈরি করতে পারে। তাই সরকারকে দ্রুত এই সিদ্ধান্তগুলো পুনর্বিবেচনা করে এনটিআরসিএর ক্ষমতা বহাল রাখার আহ্বান জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বর ছাড়লেই ডেঙ্গুর আসল বিপদ, ডা. নোবেলের বিশেষ সচেতনতামূলক সতর্কবার্তা

বেসরকারি শিক্ষক নিয়োগে এনটিআরসিএর ক্ষমতা বহাল রাখার দাবি ইসলামী আন্দোলনের

আপডেট সময় : ০৩:১৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬