র্যাবের টাস্কফোর্স ইন্টেরোগেশন (টিএফআই) সেলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গুম ও নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে হাজিরের আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আগামী ২৭ আগস্ট তাকে আদালতে হাজির করতে আদেশ দেওয়া হয়েছে।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেয়। এ বিষয়ে মামলার প্রসিকিউটর শাইখ মাহদী জানান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গুম ও নির্যাতনের ঘটনায় করা মামলায় জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানোর জন্য আমরা গত ৬ আগস্ট আবেদন করেছিলাম। আজ আদালত আবেদন মঞ্জুর করে তাকে হাজিরের নির্দেশ দেয়। আগামী ২৭ আগস্ট হাজির করা হলে জিয়াউলকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।
প্রসিকিউশন জানায়, ২০১৫ সালে সালাহউদ্দিন আহমদকে গুম করার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ তৎকালীন র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা। দ্রুতই এ মামলার তদন্ত কাজ শেষ করে জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে।
রিপোর্টারের নাম 
























