হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া মামলায় জামিন পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। এই জামিনের ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনগত বাধা রইল না বলে জানিয়েছেন তার আইনজীবীরা। একই সঙ্গে, কেন তাকে নিয়মিত জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এই অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন। খায়রুল হকের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মো. মনসুরুল হক চৌধুরী, মোতাহার হোসেন সাজু এবং আইনজীবী মোনায়েম নবী শাহীন। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন শুনানিতে অংশ নেন।
২০২৫ সালের ২৪ জুলাই, জুলাই গণঅভ্যুত্থানের পর ধানমন্ডির নিজ বাসভবন থেকে বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা। একই রাতে তাকে যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাবন্দী ছিলেন।
রিপোর্টারের নাম 




















