মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

ক্ষমতাসীন যুবদল নেতা মাদক সেবনকালে আটক, দল থেকে বহিষ্কার ও কারাদণ্ড

কুমিল্লার বুড়িচং উপজেলায় মাদক সেবনরত অবস্থায় ক্ষমতাসীন যুবদলের এক নেতাসহ মোট ছয়জনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। গত রোববার রাতে বুড়িচং থানা পুলিশের এক মাদকবিরোধী অভিযানে এই ছয়জনকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার ১ নম্বর কালীর বাজার (উত্তর) ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম। স্থানীয় সূত্র অনুযায়ী, গত বছর ১ আগস্ট তিনি এই পদে দায়িত্ব পান। তার আটকের খবর ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে কালীর বাজার (উত্তর) যুবদলের সভাপতি মামুনুর রশিদ জানান, মাদকসেবীর সঙ্গে দলের কোনো সম্পর্ক থাকতে পারে না। তিনি আরও বলেন, ইতোমধ্যে আমিনুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, সীমান্ত এলাকায় একটি অভিযান শেষে ফেরার পথে বুড়িচংয়ের বাকশিমুল রেলগেটে পুলিশ অবস্থান করছিল। এ সময় সীমান্ত এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে মাদক সেবন করে বুড়িচংয়ের দিকে যাওয়ার সময় চালকসহ এই ছয়জনকে আটক করা হয়। আটককৃতদের সবাইকে মাতাল অবস্থায় পাওয়া যায়।

পরে বুড়িচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত আটককৃতদের মধ্যে তিনজনকে ১২ দিন এবং অপর তিনজনকে ৮ দিন করে কারাদণ্ড দেন।

আটককৃত অন্য ব্যক্তিরা হলেন কুমিল্লা কোতোয়ালি থানার মনশাসন এলাকার আরিফ হোসেন, সুলাইমান, মনির হোসেন, রবিউল আলম এবং মোতালেব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, একাধিক অঞ্চলে ক্ষয়ক্ষতি ও আহত

ক্ষমতাসীন যুবদল নেতা মাদক সেবনকালে আটক, দল থেকে বহিষ্কার ও কারাদণ্ড

আপডেট সময় : ০৭:৫৮:২৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬