মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

ইন্দোনেশিয়ায় রেসিং প্রতিযোগিতায় মর্মান্তিক দুর্ঘটনা: ৮ দর্শক নিহত, আহত ৯

ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি প্রদেশের কোটামোবাগু শহরে ড্র্যাগ রেসিং প্রতিযোগিতা চলাকালে এক মর্মান্তিক দুর্ঘটনায় আটজন দর্শক নিহত এবং আরও নয়জন আহত হয়েছেন। সোমবার দেশটির কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।

কমপাস টিভির প্রতিবেদন অনুযায়ী, রোববার অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ফিনিশিং লাইন অতিক্রম করার পর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দর্শকদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই বহু হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে ড্র্যাগ রেসিং প্রতিযোগিতা স্থগিত করা হয়। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় গাড়িটির চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আয়োজকদের দেওয়া তথ্যমতে, প্রতিযোগিতায় মোট ৩৩৭টি গাড়ি নিবন্ধিত হয়েছিল। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির ক্ষমতা: চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানালেন শিক্ষামন্ত্রী

ইন্দোনেশিয়ায় রেসিং প্রতিযোগিতায় মর্মান্তিক দুর্ঘটনা: ৮ দর্শক নিহত, আহত ৯

আপডেট সময় : ০৯:০৪:২১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬