মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

শহীদদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ আজ শহীদদের স্বপ্নের পথে এগিয়ে চলেছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন, তাদের মূল লক্ষ্য ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠা করা এবং একটি উন্নত বাংলাদেশ গড়া যেখানে সকলে শান্তিতে বসবাস করতে পারবে। সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে বাংলাদেশ স্কাউটসের শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী বীরদের উদ্দেশ্য ছিল দেশে এমন পরিবর্তন আনা যেখানে প্রতিটি নাগরিকের মৌলিক চাহিদা পূরণ হবে এবং তারা নিরাপদে জীবনযাপন করতে পারবে। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের ঋণ শোধ করার ক্ষমতা কারও নেই। তাদের স্মরণের পাশাপাশি, যারা আজ বেঁচে আছি, প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দেশের জন্য কাজ করতে হবে।

বাংলাদেশ স্কাউটসের সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে এবং প্রকৃতির প্রতিও দায়িত্বশীল হতে হবে। তিনি অন্যদেরও এই মহৎ কাজে উদ্বুদ্ধ করার আহ্বান জানান। অনুষ্ঠানে, জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশ স্কাউটসের শহীদ পরিবারের ১০ সদস্যকে বিশেষ সম্মাননা, আর্থিক অনুদানের চেক ও সম্মাননা পদক প্রদান করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটসের সভাপতি নাসিমুল গনি জাতীয় শিক্ষাক্রমে শহীদদের অবদান ও আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য অন্তর্ভুক্ত করার দাবি জানান। এসময় শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা ড. মাহাদী আমিন উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির ক্ষমতা: চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানালেন শিক্ষামন্ত্রী

শহীদদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০৯:০২:৪২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬