মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

বাবাকে হারানোর শোক বুকে নিয়ে ‘আব্বা’ ডাকছে আট মাসের শিশু ফিরনাস

ঘাতকের বুলেটে প্রাণ হারানো শরীফ ওসমান হাদীর ছেলে ফিরনাসের বয়স তখন মাত্র আট মাস। বাবার মুখ থেকে ‘আব্বা’ ডাক শোনার আগেই বিদায় নিতে হয়েছিল তাকে। আজ সেই ফিরনাস ‘আব্বা’ ডাকতে পারে, বাবার ছবিতে চুমু খায়—এমন কথা জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের।

‘ফিরনাস’ নামের অর্থ বলিষ্ঠ, সাহসী, শক্তিশালী। সম্ভবত এই নামের সঙ্গে সঙ্গতি রেখে বাবা চেয়েছিলেন তার ছেলেও যেন সার্বভৌমত্বের প্রতীক হয়ে ওঠে। ঐতিহাসিক চরিত্র ইবনে ফিরনাসের নামে নামকরণ করা হয়েছিল তার এই উত্তরসূরীর। ইবনে ফিরনাস ছিলেন ইসলামী স্বর্ণযুগের আন্দালুসিয়ার (বর্তমান স্পেন) এক প্রখ্যাত মুসলিম বহুশাস্ত্রবিদ, উদ্ভাবক, প্রকৌশলী, চিকিৎসক, কবি ও জ্যোতির্বিজ্ঞানী।

আব্দুল্লাহ আল জাবের এক পডকাস্টে জানিয়েছেন, ‘হাদির ছেলে আজ টুকটাক কথা বলে। আব্বা বলে ডাকে।’ তিনি আরও বলেন, ‘ফিরনাস বড় হয়েছে। বাইরে ঘুরতে ভীষণ পছন্দ করে। আমরা দেখা করতে গেলে আমাদের সাথে বাইরে যেতে চায়। ফিরনাস তার বাবার ছবিতে ভীষণ চুমু খায়। সে মূলত বাবা ডাকে না। আব্বা বলে ডাকে। আব্বা ডাকের সাথেই অভ্যস্ত ফিরনাস।’

আল জাবের স্মৃতিচারণ করে বলেন, ‘ফিরনাসের জন্মের পর মাঝে মাঝে আমরা শহীদ হাদির সঙ্গে বাসায় যেতাম। ফিরনাসের সাথে খুনসুটি করতাম। সেই স্মৃতিগুলো মনে পড়ে।’ ২০০৫ সালের ১৮ ডিসেম্বর ওসমান হাদী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তখন তার ছেলে ফিরনাসের বয়স ছিল মাত্র আট মাস।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, একাধিক অঞ্চলে ক্ষয়ক্ষতি ও আহত

বাবাকে হারানোর শোক বুকে নিয়ে ‘আব্বা’ ডাকছে আট মাসের শিশু ফিরনাস

আপডেট সময় : ০৭:৪৯:২৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬