মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

চট্টগ্রাম বোর্ডের আট বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় কেউ পাস করেনি

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফলে এবার এক উদ্বেগজনক চিত্র দেখা গেছে। বোর্ডের আওতাধীন আটটি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই এই পরীক্ষায় পাস করতে পারেনি। এসব বিদ্যালয়ের মধ্যে ফটিকছড়ির নারায়ণহাট গার্লস হাইস্কুলে ৩ জন, রাঙ্গামাটির আন্দারমানিক (মাইচছড়ি) জুনিয়র হাইস্কুলে ১০ জন, মোহালছড়ি হাইস্কুলে ১৫ জন, উড়িরচর জুনিয়র হাইস্কুলে ১০ জন, ভাইবোনছড়া গার্লস হাইস্কুলে ১৭ জন, জারুলছড়ি হেডম্যানপাড়া হাইস্কুলে ১৯ জন, তারাবানিয়া হাইস্কুলে ৫ জন এবং বাঘাইছড়ির সাজেক দজারা বাজার জুনিয়র স্কুলে ৫ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। তবে কোনো বিদ্যালয় থেকেই একজনও উত্তীর্ণ হতে পারেনি।

এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, দুর্গম এলাকার এই আট বিদ্যালয়ের খারাপ ফলাফলের পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। তিনি উল্লেখ করেন যে, এসব প্রতিষ্ঠানে শিক্ষকের সংকট এবং নিয়মিত পাঠদান নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। তিনি আরও বলেন, বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে কারণ চিহ্নিত করা প্রয়োজন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহজালাল বিমানবন্দরে প্রায় ৪ কোটি টাকার স্বর্ণসহ গাড়ি উদ্ধার, চালক পলাতক

চট্টগ্রাম বোর্ডের আট বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় কেউ পাস করেনি

আপডেট সময় : ০৪:৩০:২৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬