দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় এবার ১৮টি বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এসব বিদ্যালয় থেকে মোট ১২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও, তাদের কেউই কৃতকার্য হতে পারেনি। সোমবার দিনাজপুর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর এই তথ্য জানা যায়।
ফলাফলের পরিসংখ্যানে দেখা গেছে, রংপুর বিভাগের আট জেলার এই ১৮টি বিদ্যালয় থেকে এবছর মোট ১২৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল, যাদের মধ্যে কেউই পাস করতে পারেনি।
যেসব বিদ্যালয়ে পাসের হার শূন্য, সেগুলো হলো: রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয়, ঘাসিপুর উচ্চ বিদ্যালয়; গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার উত্তর দামোদরপুর কাজীপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়, পলাশবাড়ী উপজেলার মনোহারপুর বালিকা উচ্চ বিদ্যালয়; নীলফামারী জেলার ডোমার উপজেলার আমবাড়ী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়; কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তালতলা উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণপাড়া উচ্চ বিদ্যালয়, সদর উপজেলার পূর্ব কুমারপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, এবং ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়; লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার এএম রাথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়; দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়; ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা আদর্শ উচ্চ বিদ্যালয়, অনভারডিঘি উচ্চ বিদ্যালয়, মাধবপুর বালিকা উচ্চ বিদ্যালয়, তাওরিগাঁ উচ্চ বিদ্যালয়, এবং হরিপুর উপজেলার রামপুর ভাতুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়। এছাড়াও পঞ্চগড়ের বোদা উপজেলার বালারামহাট মডেল বালিকা উচ্চ বিদ্যালয় এবং সর্দারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ও এই তালিকায় রয়েছে। এসব বিদ্যালয়ে পাসের কোনো আনন্দ নেই।
রিপোর্টারের নাম 
























