মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নাটোরের ৩ প্রবাসীর মর্মান্তিক মৃত্যু

সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার তিন প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন। স্থানীয় এবং নিহতদের পারিবারিক সূত্রে এই মর্মান্তিক খবর জানা গেছে।

নিহতরা হলেন – নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের শ্রীপুর গ্রামের রাব্বানীর ছেলে মো. সাব্বির হোসেন শুভ (৩০), দিঘীরপাড় এলাকার জাখের আলীর ছেলে শামীম হোসেন এবং মহিষডাঙ্গা গ্রামের আসলাম হোসেনের ছেলে রবিউল আউয়াল হৃদয়।

স্থানীয় সূত্রমতে, সৌদি আরবে তাদের কর্মস্থল সোফা তৈরির কারখানায় হঠাৎ করেই একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়। খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন নিহতদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই তিন প্রবাসীর মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর নলডাঙ্গার নিজ নিজ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। নিহতদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য পরিবার ও সংশ্লিষ্টরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে সংঘর্ষের আবহ, রাবিতে সহাবস্থান ধরে রেখেছে ছাত্রদল ও শিবির

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নাটোরের ৩ প্রবাসীর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ১০:৫৭:১২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬