মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

রূপসায় মৎস্যঘেরে কাজ করার সময় কৃষকের মৃত্যু

খুলনার রূপসায় মৎস্যঘেরে কাজ করার সময় অপূর্ব দাস (৫০) নামে এক মৎস্যচাষি মারা গেছেন। তিনি উপজেলার ডোবা গ্রামের বাসিন্দা ছিলেন।

রোববার দুপুরে নিজ মৎস্যঘেরে পাড়ে মাটি দেওয়ার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পানিতে পড়ে যান এবং ডুবে মারা যান।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ডোবা গ্রামের বাসিন্দা অপূর্ব দাস দীর্ঘদিন ধরে নিজের মৎস্যঘেরে মাছ চাষ করে সংসার চালিয়ে আসছিলেন। রোববার সকাল থেকে তিনি প্রতিদিনের মতো ঘেরের পাড়ে মাটি দিচ্ছিলেন।

এ সময় পাশের ঘেরে কাজ করছিলেন কয়েকজন প্রতিবেশী। তারা জানান, অপূর্ব দাস তাদের থেকে দুই-তিন ঘের দূরে নিজ ঘেরের পাড়ে মাটি দিচ্ছিলেন। হঠাৎ তিনি ডেকে বলেন যে তার বুকে ব্যথা করছে। এর ৮-১০ মিনিট পর কোনো সাড়াশব্দ না পেয়ে তারা গিয়ে দেখেন যে তিনি পানিতে ডুবে আছেন।

তাঁকে উদ্ধার করে দ্রুত রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসীর ধারণা, টানা কয়েক দিনের প্রবল বৃষ্টিতে অপূর্বের মৎস্যঘের তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। পাড় ভেঙে মাছ ভেসে যাওয়ার আশঙ্কায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। এমন মানসিক চাপই তাঁর মৃত্যুর কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রূপসা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে অসুস্থ হয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হতে পারে বলে পুলিশ জানিয়েছে।

এই ঘটনায় ডোবা ও গোয়ড়া গ্রামসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অপূর্বর পরিবারে নেমে এসেছে শোকের পাশাপাশি আর্থিক অনিশ্চয়তা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএসসির ফলাফলে বড় বিপর্যয়: ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী

রূপসায় মৎস্যঘেরে কাজ করার সময় কৃষকের মৃত্যু

আপডেট সময় : ০৯:৫৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬