মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

এসএসসি ও সমমানে পাসের হার ৬২.২৫%, মাদ্রাসা ও কারিগরিতে কম

চলতি বছর মাধ্যমিক (এসএসসি) ও সমমানের পরীক্ষায় সামগ্রিকভাবে পাসের হার ৬২.২৫ শতাংশ। এই হার গত বছরের তুলনায় প্রায় ২ শতাংশ বেশি। সোমবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

কারিগরি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮.২০ শতাংশ এবং এখানে ৩ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডে এ বছর গড় পাসের হার তুলনামূলকভাবে কম, ৫৫.৪৯ শতাংশ। তবে, এই বোর্ডে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ৭১৬ জন।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ছিল ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। দেশের ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এই পরীক্ষায় অংশ নেয়।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে ১৪ লাখ ১৮ হাজার ৩১৮ জন, মাদ্রাসা বোর্ডে (দাখিল) ৩ লাখ ৩ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে এবং শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে ফলাফল জানতে পারবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মঙ্গলের রোভার যাচ্ছে চন্দ্রাভিযানে: নতুন ‘প্রমিস’ প্রজেক্ট উন্মোচন করল নাসা

এসএসসি ও সমমানে পাসের হার ৬২.২৫%, মাদ্রাসা ও কারিগরিতে কম

আপডেট সময় : ১২:০৬:১৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬