মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

লোহাগড়ায় মাদক কারবারিদের হামলায় পুলিশ কর্মকর্তা আহত, ইয়াবা উদ্ধার

নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া বাজারে মাদক অভিযানের সময় এক পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে গুরুতর আহত করেছে মাদক কারবারিরা। রোববার (৯ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. খোকন হাওলাদারের নেতৃত্বে চারজনের একটি অভিযানিক দল লাহুড়িয়া বাজারের মাগুরা বাসস্ট্যান্ডে শ্যামলের চায়ের দোকানে অভিযান চালায়।

অভিযানের সময় ইয়াবা কারবারি হারুনের শরীর তল্লাশি করার সময়েই সেখানে উপস্থিত মাদক কারবারি হারুন, কামাল, শ্যামল, আকিদুলসহ ১০-১২ জন দেশীয় অস্ত্র নিয়ে এসআই খোকনের ওপর অতর্কিত হামলা চালায়। তারা এলোপাতাড়িভাবে পিটিয়ে ও কুপিয়ে এসআই খোকনকে রক্তাক্ত জখম করে। এ সময় হারুনের কাছ থেকে আনুমানিক ৩ থেকে ৪শ পিস ইয়াবা ট্যাবলেট উপস্থিত মাদকসেবী ১২-১৩ জন ছিনিয়ে নিয়ে দ্রুত ওই এলাকা ত্যাগ করে। মাদক কারবারি মো. হারুন রশিদ লাহুড়িয়া ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামের নবীর হোসেনের ছেলে বলে জানা গেছে।

এ সময় আহত এসআই খোকনকে সঙ্গীয় ফোর্স ও বাজারের লোকজন উদ্ধার করে দ্রুত লোহাগড়া হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক সাইদুল্লা হিমেল জানিয়েছেন, আহত পুলিশ কর্মকর্তার চিকিৎসা চলছে এবং তিনি শঙ্কামুক্ত আছেন।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রহমান বলেছেন, মাদকবিরোধী অভিযানে পুলিশ হামলার শিকার হয়ে আহত হয়েছে। হামলাকারীদের আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং তাদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলে তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আজ প্রকাশিত হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল, যেভাবে জানবেন

লোহাগড়ায় মাদক কারবারিদের হামলায় পুলিশ কর্মকর্তা আহত, ইয়াবা উদ্ধার

আপডেট সময় : ০৫:৪৮:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬