ঢাকার পোস্তগোলায় শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে কোস্টগার্ড। রবিবার (৮ আগস্ট) রাতে একটি বিশেষ অভিযানে প্রায় ৫৫ লক্ষ ৮৯ হাজার টাকা মূল্যের এনার্জি ড্রিংক, সানগ্লাস, বাসমতী চাল, প্রাকৃতিক ভেষজ (হিমালয়ান শিলাজিৎ রেজিন) ও চোরাচালান কাজে ব্যবহৃত একটি মিনি কাভার্ড ভ্যানসহ একজন চোরাকারবারিকে আটক করা হয়।
কোস্টগার্ড জানায়, পোস্তগোলা ব্রিজ সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাগলা এই অভিযান পরিচালনা করে। জব্দকৃত মালামাল ও কাভার্ড ভ্যান বংশাল সার্কেল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট-এর নিকট হস্তান্তর করা হয়েছে এবং আটককৃত চোরাকারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
রিপোর্টারের নাম 




















