মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

সড়ক দুর্ঘটনায় ববি শিক্ষার্থীর মৃত্যু, মহাসড়ক অবরোধ ও ভিসি কার্যালয় অবরুদ্ধ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াসিন আরাফাতের সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দপ্তরে তালা দিয়েছেন। তারা ভিসি কার্যালয়ও অবরুদ্ধ করেছেন।

রোববার (৯ আগস্ট) রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরাফাত। রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ে এই খবর ছড়িয়ে পড়লে সেখানে শোকের ছায়া নেমে আসে। সংক্ষুব্ধ শিক্ষার্থীরা ভিসি দপ্তর অবরুদ্ধ করেন এবং ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধ করেন।

উল্লেখ্য, রোববার বেলা সাড়ে তিনটার দিকে বরিশাল দপদপিয়া সেতুতে মাহেন্দ্রা ও বাসের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন এই শিক্ষার্থী। তাকে প্রাথমিকভাবে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহেদী হাসান সোহাগ জানিয়েছেন, তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন। তিনি বলেন, ‘আমাদের শিক্ষার্থী আর নেই। তার পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফুলবাড়ীয়ায় পুকুর খনন প্রকল্পে অনিয়ম: স্থানীয়দের ক্ষোভ, কর্তৃপক্ষের আশ্বাস

সড়ক দুর্ঘটনায় ববি শিক্ষার্থীর মৃত্যু, মহাসড়ক অবরোধ ও ভিসি কার্যালয় অবরুদ্ধ

আপডেট সময় : ০১:৪৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬