মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

শাহজালাল বিমানবন্দরে স্বর্ণ, সিগারেট ও ক্রিমসহ যাত্রীদের আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) পৃথক অভিযানে ৯৯ গ্রাম স্বর্ণালংকার, ১৮১ কার্টুন সিগারেট, ১১৩ কেজি গৌরি ক্রিম এবং ৫টি মোবাইল ফোন আটক করেছে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫৫ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা।

গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আগত Emirates-এর EK0582 ফ্লাইটের যাত্রী মেহেদী হাসানের ব্যাগেজ তল্লাশি করে ১৪৯ কার্টুন সিগারেট ও ৪০ কেজি গৌরি ক্রিম উদ্ধার করা হয়। একই ফ্লাইটের অপর যাত্রী মোহাম্মদ আব্দুল কাইয়ুমের ব্যাগেজ থেকে ৯৯ গ্রাম স্বর্ণালংকার, ১০ কার্টুন সিগারেট এবং ৩ কেজি গৌরি ক্রিম পাওয়া যায়।

অন্যদিকে, দিল্লি থেকে আগত Air India-এর AI237 ফ্লাইটের যাত্রী মোহাম্মদ নওয়াজ শরীফের ব্যাগেজ তল্লাশি করে ৭০ কেজি গৌরি ক্রিম ও ৪টি স্মার্টফোন জব্দ করা হয়।

সাম্প্রতিক সময়ে বিমানবন্দরকেন্দ্রিক চোরাচালান প্রতিরোধে সিআইআইডির ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এই সাফল্য এসেছে। গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং ও নিবিড় নজরদারির মাধ্যমে ঝুঁকিপূর্ণ ফ্লাইট ও যাত্রী শনাক্ত করে চোরাচালান প্রতিরোধে সিআইআইডির অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষামন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সৌজন্য সাক্ষাৎ

শাহজালাল বিমানবন্দরে স্বর্ণ, সিগারেট ও ক্রিমসহ যাত্রীদের আটক

আপডেট সময় : ১০:৩৯:২৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬