মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

দপদপিয়া ব্রিজে বিআরটিসি বাসের চাপায় ১ নিহত, ৪ শিক্ষার্থী আহত

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া ব্রিজে একটি বিআরটিসি বাসের চাপায় মাহিন্দ্রার এক যাত্রী নিহত হয়েছেন এবং চারজন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রোববার বিকেল সাড়ে চারটার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। আহত শিক্ষার্থীরা হলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরাফাত (২২), মাহিন্দ্রা চালক মামুন রেজা (৩৮), মাহিন্দ্রার যাত্রী আসাদুল (৪৫) এবং বেতাগী এলাকার একজন। আরেকজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

গুরুতর আহত আরাফাতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এই ঘটনায় কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আল মামুন-উল ইসলাম জানিয়েছেন, সর্বশেষ তথ্যমতে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষামন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সৌজন্য সাক্ষাৎ

দপদপিয়া ব্রিজে বিআরটিসি বাসের চাপায় ১ নিহত, ৪ শিক্ষার্থী আহত

আপডেট সময় : ১০:৩৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬