মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু, শোকাহত পরিবার

সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ জন বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে নওগাঁ জেলার আত্রাই উপজেলার ১০ জন এবং নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার ৩ জন রয়েছেন। নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নওগাঁর ১০ জন হলেন—কালিকাপুর ইউনিয়নের কলি (৩০), লুৎফর (৩২), জান্ডার, রুবেল, বিশা এলাকার সাগর, মজিদুল, দুবাই এলাকার শুভ, সুমন, পারকাসুন্দা গ্রামের জালাল এবং উদনপৈ গ্রামের মো. ফরিদ শেখ। নাটোরের নিহত তিনজন হলেন—খাজুরা ইউনিয়নের দিঘির পাড় গ্রামের শামীম হোসেন, শ্রীপুর গ্রামের সাব্বির হোসেন এবং মহিষডাঙ্গা গ্রামের রবিউল আউয়াল। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রবিবার বাংলাদেশ সময় আনুমানিক বিকেল সাড়ে ৩টার দিকে রিয়াদের খোরদাম শহরের ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। নিহতরা জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমিয়ে ওই সোফা কারখানায় কর্মরত ছিলেন। অনেক পরিবার এখনো তাদের স্বজনের পরিচয় নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে। প্রবাসের মাটিতে কাজ করে পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে যাওয়া এসব মানুষের এমন করুণ মৃত্যুতে স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের মাতম।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী সৌদি আরবের বাংলাদেশি ১৩ শ্রমিকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন, জীবিকার তাগিদে সুদূর সৌদি আরবে কর্মরত আমাদের এ প্রবাসী ভাইদের এমন অকাল ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। দেশের অর্থনীতিতে তাদের অবদান অপরিসীম। তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। মন্ত্রী আরো জানান, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দুর্ঘটনাস্থল ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। নিহত প্রবাসীদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফুলবাড়ীয়ায় পুকুর খনন প্রকল্পে অনিয়ম: স্থানীয়দের ক্ষোভ, কর্তৃপক্ষের আশ্বাস

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু, শোকাহত পরিবার

আপডেট সময় : ০১:৪৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬