মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

আজ প্রকাশিত হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল, যেভাবে জানবেন

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ সোমবার প্রকাশিত হবে। সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করবেন।

শিক্ষার্থীরা তিনটি ভিন্ন মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবে। নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইল ফোনের এসএমএস-এর মাধ্যমে ফলাফল সংগ্রহ করা যাবে। শিক্ষা বোর্ডগুলোর সাধারণ ওয়েবসাইট (eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd) ব্যবহার করে রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে ফল দেখা যাবে। এছাড়া, যে শিক্ষা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছে, সেই বোর্ডের ওয়েবসাইটেও ফলাফল উপলব্ধ থাকবে।

মোবাইল ফোনের মাধ্যমে ফলাফল পেতে হলে যেকোনো অপারেটর থেকে SSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পরীক্ষার বছর লিখে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড বা সংবাদপত্র অফিসে সরাসরি কোনো ফলাফল প্রদান করা হবে না।

ফলাফলে অসন্তুষ্ট বা আশানুরূপ ফল না পেলে শিক্ষার্থীরা খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করার সুযোগ পাবে। আগামী ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে এই আবেদন গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে এবং দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে। সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের নিয়ম থাকলেও, প্রায় তিন সপ্তাহ দেরিতে এই বছর ফল প্রকাশিত হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আজ প্রকাশিত হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল, যেভাবে জানবেন

আজ প্রকাশিত হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল, যেভাবে জানবেন

আপডেট সময় : ০৭:৫০:১২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬