টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালত স্ত্রী হত্যা মামলায় স্বামীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন। রোববার (৯ আগস্ট) সিনিয়র জেলা ও দায়রা জজ হাফিজুর রহমান এই রায় ঘোষণা করেন।
মামলার বিবরণ অনুযায়ী, ১৫ বছর আগে টাঙ্গাইলের বাসাইল উপজেলার সামাদ মিয়ার ছেলে শাহিনুর রহমান (৩৭) এর সঙ্গে স্বপ্নার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। ২০১৯ সালের ৫ অক্টোবর ভোরে তাদের মধ্যে কথা কাটাকাটি চরম আকার ধারণ করলে শাহিনুর স্বপ্নাকে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা স্বপ্নাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় স্বপ্নার বাবা মুন্নান মিয়া বাদী হয়ে বাসাইল থানায় একটি মামলা দায়ের করেন।
দীর্ঘ তদন্ত ও ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত শাহিনুর রহমানকে এই হত্যাকাণ্ডের জন্য দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডাদেশ এবং এক লাখ টাকা জরিমানা করেন। টাঙ্গাইলের কোর্ট পরিদর্শক আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন এবং পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
রিপোর্টারের নাম 
























