মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

ষড়যন্ত্র মোকাবিলায় দলকে ঐক্যবদ্ধ রাখার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের বাইরে থেকে অপশক্তি এবং দেশের ভেতরের একটি গোষ্ঠী জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। এই ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করতে হলে দলকে ঐক্যবদ্ধ রাখা অপরিহার্য। একই সাথে, মেয়াদ উত্তীর্ণ কমিটিগুলোকে নতুন করে ঢেলে সাজানোর ওপরও তিনি জোর দিয়েছেন।

রোববার রাতে চট্টগ্রামের একটি পাঁচ তারকা হোটেলে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির ৭০০ নেতার সাথে এক রুদ্ধদ্বার বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। বৈঠকে অংশগ্রহণকারী কয়েকজন নেতা আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত অনুষ্ঠিত এই বৈঠকে প্রধানমন্ত্রী তৃণমূলের নেতাদের উদ্দেশ্যে বলেন, কর্মীদের আচরণই দলের পরিচয় বহন করে। আমাদের প্রত্যেকের আচরণ এবং দলে অবদান বিএনপির সমষ্টি। কারণ আমরা বিএনপিকে প্রতিনিধিত্ব করি।

প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণের সেবক হওয়ার মানসিকতা নিয়ে মানুষের উপকার করার জন্য ইতিবাচক মনোভাব রাখলে এবং দলীয় কার্যক্রমে একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখলে তা কেবল আমাদের হাতকেই শক্তিশালী করবে না, বরং সরকারেরও দৃঢ়তা বৃদ্ধি করবে।

চলতি বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, দেশের বাইরে থেকে যেমন ষড়যন্ত্র হচ্ছে, তেমনি দেশের ভেতরের একটি মহলও জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। এই অভ্যন্তরীণ ও বাহ্যিক শত্রুদের মোকাবিলা করতে হলে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে হবে। এই লক্ষ্যে, নিষ্ক্রিয় থাকা অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে সক্রিয় করার পাশাপাশি যেসব সংগঠনের কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে, সেগুলোকে নতুন করে সাজানোর তাগিদ দিয়েছেন তিনি।

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও পরিকল্পনা জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্যও প্রধানমন্ত্রী নির্দেশনা প্রদান করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশি শ্রমিকের মৃত্যুতে প্রবাসী কল্যাণমন্ত্রীর গভীর শোক

ষড়যন্ত্র মোকাবিলায় দলকে ঐক্যবদ্ধ রাখার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১১:৪১:৫৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬