মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:০১ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

সীতাকুণ্ডে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় ও বৃক্ষরোপণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ আগস্ট) সকালে সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে সামাজিক সংগঠন ‘লিও ক্লাব অব চিটাগাং বন্ধন’ এই ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করে।

ক্যাম্পেইনে বিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ বিনামূল্যে নির্ণয় করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ জানার গুরুত্ব, নিরাপদ রক্তদান, স্বেচ্ছায় রক্তদানের উপকারিতা এবং মানবিক দায়িত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। রক্তের গ্রুপ নির্ণয় শেষে পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

এই মহৎ উদ্যোগে সহায়তা করেছে সংগঠনটির স্পন্সর শাখা লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম বন্ধন। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বন্ধন লায়ন্স ক্লাবের পরিচালক লায়ন আমজাদ হোসেন চৌধুরী।

এছাড়াও লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের সভাপতি লিও আজমাইন আদিল চৌধুরী, সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দিদারুল আলম, অভিভাবক সদস্য মো. ইলিয়াছ হোসেন, শিক্ষক প্রতিনিধি পারভীন আক্তার, সাবেক কাউন্সিলর শামসুল আলম আজাদ, জাফরনগর অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নাছির উদ্দিন, সীতাকুণ্ড ব্যবসায়ী সমিতির সদস্য মো. আবীর, বন্ধন লায়ন্স ক্লাবের সভাপতি আবু তাহের, সাবেক সভাপতি মামুনুর রশিদ মামুন, লিও ক্লাবের অ্যাডভাইজার মো. পারভেজ এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুলিশের মনোবল ক্ষুন্ন করছে ‘গুপ্ত ও ফ্যাসিস্ট দোসররা’: পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন

সীতাকুণ্ডে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় ও বৃক্ষরোপণ

আপডেট সময় : ০৯:৩২:৩৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬