মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

মোস্তাফিজুর রহমানকে ধরে রাখল দুবাই ক্যাপিটালস: আইএল টি-টোয়েন্টিতে নতুন মৌসুমের জন্য চুক্তি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমান ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএল টি-টোয়েন্টি) আসন্ন মৌসুমেও খেলবেন। ফ্র্যাঞ্চাইজি দুবাই ক্যাপিটালস সরাসরি চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছে। গত মৌসুমে তার দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় থাকায় এবারও এই কাটার মাস্টারের ওপর আস্থা রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি।

গত মৌসুমে দুবাই ক্যাপিটালসের জার্সিতে মোস্তাফিজ ৮ ম্যাচে ৮.০৮ ইকোনমি রেটে ১৫টি উইকেট শিকার করেছিলেন। তার কার্যকর বোলিং দলটিকে সাফল্য এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, যা তাকে নতুন মৌসুমে ধরে রাখার প্রধান কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।

দুবাই ক্যাপিটালস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মোস্তাফিজের বোলিং অ্যাকশনের একটি ছবি পোস্ট করে সমর্থকদের কাছ থেকে তার নাম অনুমান করতে বলেছিল। ক্যাপশনে লেখা হয়, ‘দক্ষিণ এশিয়ার এক বাঁহাতি বোলার, যিনি ব্যাটারদের মনে ভয় ধরিয়ে দেন।’ পোস্ট করার পরপরই ক্রিকেটপ্রেমীরা মোস্তাফিজের নাম অনুমান করেন এবং বাংলাদেশের পতাকার ইমোজি দিয়ে তাকে অভিনন্দন জানান।

আগামী ২২ নভেম্বর থেকে শুরু হয়ে ২০ ডিসেম্বর পর্যন্ত ছয় দলের এই টুর্নামেন্ট চলবে। গত আসরের ফাইনালে এমআই এমিরেটসকে পরাজিত করে ডেজার্ট ভাইপার্স শিরোপা জয় করেছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশি শ্রমিকের মৃত্যুতে প্রবাসী কল্যাণমন্ত্রীর গভীর শোক

মোস্তাফিজুর রহমানকে ধরে রাখল দুবাই ক্যাপিটালস: আইএল টি-টোয়েন্টিতে নতুন মৌসুমের জন্য চুক্তি

আপডেট সময় : ১১:৪২:০৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬