মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

বাণিজ্য ও অর্থনীতি বিশ্লেষণে এআই: বাণিজ্য মন্ত্রণালয়ে ৩০ কর্মকর্তার প্রশিক্ষণ শুরু

বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কার্যকর ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে পাঁচ দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। আগামী ৯ থেকে ১৩ আগস্ট পর্যন্ত এই প্রশিক্ষণে বাণিজ্য পরিচালনা, নীতি প্রণয়ন, সরকারি নথি প্রস্তুত ও বিশ্লেষণ, আমদানি-রপ্তানি তথ্য বিশ্লেষণ এবং আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি বিশ্লেষণে এআইয়ের প্রয়োগিক দিকগুলো নিয়ে আলোকপাত করা হবে। ইউকে ইন্টারন্যাশনাল, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে এই গুরুত্বপূর্ণ কর্মসূচির আয়োজন করেছে। প্রশিক্ষণের প্রথম ধাপে বাণিজ্য মন্ত্রণালয়ের ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।

রবিবার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, সরকারি কাজে এআইয়ের যথাযথ ব্যবহার প্রশাসনিক কার্যক্রমকে আরও দ্রুত, দক্ষ এবং তথ্যনির্ভর করে তুলতে পারে। আমদানি-রপ্তানি বিষয়ক ডেটা বিশ্লেষণ, বাজার পরিস্থিতি ও পণ্যের চাহিদা-দর পর্যবেক্ষণ এবং বাণিজ্যনীতির সম্ভাব্য প্রভাব নির্ভুলভাবে বিশ্লেষণে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া উন্নত হবে এবং ব্যবসায়ীসহ সাধারণ জনগণকে আরও কার্যকর সেবা প্রদান করা সম্ভব হবে। তবে, তিনি এআই ব্যবহারের পাশাপাশি তথ্যের নিরাপত্তা, ব্যক্তিগত গোপনীয়তা, স্বচ্ছতা ও মানবিক তদারকি নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে একটি আধুনিক ও স্মার্ট বাণিজ্য ব্যবস্থা গড়ে তোলার ওপর তিনি বিশেষ জোর দেন।

প্রশিক্ষণের বিভিন্ন পর্বে জেনারেটিভ এআইয়ের মৌলিক ধারণা ও বাণিজ্যে এর ব্যবহার, সরকারি নথি সংক্ষিপ্তকরণ ও বিশ্লেষণ, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, চিঠি-মেমো, বক্তৃতা ও সংবাদ বিজ্ঞপ্তি প্রস্তুতকরণ, আমদানি-রপ্তানি ও বাজারদর বিশ্লেষণ, সাপ্লাই চেইন ব্যবস্থাপনা, বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) চুক্তি এবং মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) ও অগ্রাধিকার বাণিজ্য চুক্তি (PTA) বিশ্লেষণে এআইয়ের প্রয়োগ শেখানো হবে। পাশাপাশি, বৈশ্বিক বাণিজ্যনীতি, নীতি প্রণয়ন ও ই-গভর্নেন্সে এআইয়ের কৌশলগত ব্যবহার নিয়েও আলোচনা করা হবে। প্রশিক্ষণের শেষ দিনে অংশগ্রহণকারীরা ক্যাপস্টোন প্রকল্প উপস্থাপন করবেন।

অনুষ্ঠানে ইউএনডিপির সিনিয়র ইকনমিক অ্যাডভাইজর ওয়াইস প্যারী এবং ট্রান্সফরমেটিভ ইকনমিক পলিসি প্রোগ্রাম (টিইপিপি-২)-এর প্রজেক্ট ম্যানেজার মারুফ আজম বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্যে ওয়াইস প্যারী বলেন, বিপুল পরিমাণ ডেটা, নথি ও তথ্য দ্রুত বিশ্লেষণ করে এআই নীতি প্রণয়ন ও বাস্তবায়নের কাজকে আরও সহজ ও দক্ষ করে তুলতে পারে। এতে কাজের চাপ কমে আসবে এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আরও গতিশীল হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, দেশজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস

বাণিজ্য ও অর্থনীতি বিশ্লেষণে এআই: বাণিজ্য মন্ত্রণালয়ে ৩০ কর্মকর্তার প্রশিক্ষণ শুরু

আপডেট সময় : ০৮:২৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬