মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:০০ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

পঞ্চগড় সীমান্তে ভারতীয় নাগরিক আটক, পতাকা বৈঠক শেষে বিজিবি-পুলিশের কাছে হস্তান্তর

পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত এলাকা থেকে আখ চুরির দায়ে স্থানীয়দের হাতে আটক হওয়া ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপকে (৩৫) অবশেষে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার বিকেলে বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠকের পর এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

আটক দীপঙ্কর গোপ ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার তসরপাড়া এলাকার মিশ্রিপাল গোপের ছেলে। পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার সকালে দীপঙ্কর গোপ বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে পঞ্চগড় সদরের বিরাজোত এলাকার আখ ক্ষেতে প্রবেশ করেন। সেখানে আখ চুরি করার সময় স্থানীয়রা তাকে আটক করে।

আটক দীপঙ্করের বিনিময়ে বুধবার সকালে একই সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া তমিজ উদ্দিন (৭৮) নামে এক বৃদ্ধকে ফেরত দেওয়ার দাবি তোলেন স্থানীয়রা। এই বিষয়টি নিয়ে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হলেও কোনো সমাধান আসেনি। ফলে স্থানীয়রা দীপঙ্করকে বিজিবির হাতে তুলে দেয়। পরে বিজিবি তাকে পুলিশের কাছে হস্তান্তর করে।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল জানিয়েছেন, ভারতীয় নাগরিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুলিশের মনোবল ক্ষুন্ন করছে ‘গুপ্ত ও ফ্যাসিস্ট দোসররা’: পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন

পঞ্চগড় সীমান্তে ভারতীয় নাগরিক আটক, পতাকা বৈঠক শেষে বিজিবি-পুলিশের কাছে হস্তান্তর

আপডেট সময় : ০৯:৩৩:৩১ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬