মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী, জ্বালানি সুরক্ষায় জোর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে অবস্থিত ১২০০ মেগাওয়াট ক্ষমতার আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন। এই পরিদর্শনের মাধ্যমে তিনি দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদন ও বৃহৎ অবকাঠামো পরিচালনার ক্ষেত্রে অর্থনৈতিক সক্ষমতা, পরিবেশগত প্রভাব এবং জনগণের দীর্ঘমেয়াদি স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। মাতারবাড়িকে কেন্দ্র করে বিদ্যুৎ, জ্বালানি, গভীর সমুদ্রবন্দর এবং সংশ্লিষ্ট শিল্প অবকাঠামোর সমন্বিত উন্নয়নের ওপর তিনি জোর দেন। এসব অবকাঠামোর পরিকল্পিত ও কার্যকর ব্যবহার দেশের জ্বালানি নিরাপত্তা, শিল্পায়ন এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।

মাতারবাড়ি প্রকল্পের অন্যতম উদ্দেশ্য দেশের স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি এবং জ্বালানি নিরাপত্তা জোরদার করা। বিদ্যুৎকেন্দ্রের পাশাপাশি কয়লা পরিবহনের বন্দর, সঞ্চালন লাইন, অ্যাকসেস রোডসহ সংশ্লিষ্ট অবকাঠামো এই বৃহৎ প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ। প্রধানমন্ত্রী রোববার সকাল ১০টা ৪৫ মিনিটে হেলিকপ্টারযোগে মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে অবতরণ করেন এবং প্রকল্পের প্রশাসনিক ভবনে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিদ্যুৎকেন্দ্রের বর্তমান অবস্থা, বিদ্যুৎ উৎপাদন ও পরিচালন কার্যক্রম, উৎপাদন সক্ষমতা, জ্বালানি সরবরাহ ও ব্যবস্থাপনা, প্ল্যান্টের পরিচালন দক্ষতা, রক্ষণাবেক্ষণ, নিরাপত্তাব্যবস্থা এবং সংশ্লিষ্ট অবকাঠামো সম্পর্কে বিস্তারিত ব্রিফিং গ্রহণ করেন। প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনাও এ সময় তুলে ধরা হয়।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী প্রকল্প এলাকায় একটি নিমগাছের চারা রোপণ করেন। এছাড়াও, প্রস্তাবিত সৌরবিদ্যুৎ প্রকল্পের পরিকল্পনা ও সম্ভাব্য উৎপাদন সক্ষমতা, প্রস্তাবিত এলএনজি-ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, মেট্রোকেমিক্যাল প্রকল্প এবং নতুন রিফাইনারির জন্য নির্ধারিত স্থান সম্পর্কেও তাকে অবহিত করা হয়। এরপর তিনি কোল জেটি পরিদর্শন করেন এবং মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর ও এলএনজি টার্মিনালের বিষয়েও খোঁজখবর নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরে ইতিহাস বিকৃতির অভিযোগ: সার্বজনীন করার দাবি জাতীয় ছাত্রশক্তির

মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী, জ্বালানি সুরক্ষায় জোর

আপডেট সময় : ০৬:০৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬