গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক স্থানীয় সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলা প্রত্যাহার করা হয়েছে। রোববার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার বাদী ইয়াসিন ফকির মামলা প্রত্যাহারের আবেদন করলে বিজ্ঞ বিচারক রাইসা সরকার তা মঞ্জুর করেন।
জানা যায়, গত ৬ জুলাই কোটালীপাড়া উপজেলার শিকির বাজার স্কাউট ভবন থেকে পূর্ব চিত্রাপাড়া পর্যন্ত সড়কের রক্ষণাবেক্ষণকাজে অনিয়মের অভিযোগ নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশের পর ঠিকাদার ইয়াসিন ফকির ৭ জুলাই গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন।
ঠিকাদার ইয়াসিন ফকির বলেন, “আমি উপলব্ধি করেছি, মামলাটি ভুল ছিল। সাংবাদিকের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। তাই আমি মামলাটি প্রত্যাহারের আবেদন করি আদালতে। আদালত তা আমলে নেয়।”
মামলা প্রত্যাহারের বিষয়ে সংশ্লিষ্ট সাংবাদিক বলেন, “জনস্বার্থে সত্য সংবাদ প্রকাশ করায় আমার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয়েছিল। আদালত ন্যায়বিচার করেছেন।”
রিপোর্টারের নাম 

























