মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য: দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখের বেশি

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। রোববার (৯ আগস্ট) নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য উপস্থাপন করেন।

সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ৩১ জুলাই পর্যন্ত যারা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাদের তথ্য অন্তর্ভুক্ত করে হালনাগাদ ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। এই হালনাগাদ তথ্য অনুযায়ী, গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত সময়ে মোট ৩ লাখ ৯৩ হাজার ১৫ জন নতুন ভোটার যুক্ত হয়েছেন।

তিনি আরও বলেন, পরবর্তী স্থানীয় সরকার নির্বাচন এই ভোটার তালিকা অনুযায়ী অনুষ্ঠিত হবে। যদি নির্বাচনের তারিখ পরিবর্তন হয়, তবে কমিশন পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। এছাড়াও, সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ—এই পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচনের জন্য আচরণবিধি প্রণয়নের কাজ চলছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রক্রিয়াটি সম্পন্ন হলে আচরণবিধি চূড়ান্ত করা হবে।

নির্বাচন কমিশন সচিব আরও জানান, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ আজ থেকে শুরু হয়েছে। বিএনপির একটি প্রতিনিধি দল দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। এখন পর্যন্ত অন্য কোনো দল বা প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেননি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে মাদক মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য: দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখের বেশি

আপডেট সময় : ০৫:০৪:০২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬