মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে প্রস্তুত হামাস, ইসরাইলের ওপর চাপ সৃষ্টির আহ্বান

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা শান্তি পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে প্রস্তুত। একই সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে ইসরাইলের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছে তারা। তবে ইসরাইল জোর দিয়ে বলছে, তারা এই পরিকল্পনার সবশেষ অংশে সম্মত হয়নি।

হামাসের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, শান্তি পরিকল্পনার সর্বশেষ ধাপ বাস্তবায়নে তারা রাজি আছে। এই পর্যায়ে হামাস যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলে একটি নবগঠিত ফিলিস্তিনি শাসক কমিটির কাছে অস্ত্র হস্তান্তর করবে।

গত সপ্তাহে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এই পরিকল্পনার অধীনে হামাসের নিরস্ত্রীকরণে সম্মত হওয়াকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে প্রশংসা করেছিলেন। কিন্তু ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার বলেছেন, বোর্ড অব পিসের উপস্থাপিত খসড়াটিতে ইসরাইল সম্মত হয়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থান: দেশ স্বাধীন করেছে বীরেরা, তাদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানায় সরকার – গণপূর্তমন্ত্রী

গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে প্রস্তুত হামাস, ইসরাইলের ওপর চাপ সৃষ্টির আহ্বান

আপডেট সময় : ১১:৩২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬