বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি সফরে দক্ষিণ সুদান ও আবেই-তে পৌঁছেছেন। শনিবার তিনি এই সফরে রওনা হন। সফরকালে তিনি সেখানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশী কন্টিনজেন্টসমূহের কার্যক্রম পরিদর্শন করবেন।
সেনাবাহিনী প্রধান উভয় দেশের রাষ্ট্রীয় কর্মকর্তা এবং মিশনসংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। এই সফর বাংলাদেশের শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী সেনাদের মনোবল বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 






















