মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

হরমুজ প্রণালীতে আমিরাতের তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানি ‘আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি’র (এডিএনওসি) একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শনিবার সকালে এই হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, জাহাজটি নিয়মিত রুট দিয়ে যাওয়ার সময় হঠাৎ হামলার শিকার হয়। তবে তাৎক্ষণিকভাবে এই হামলার নেপথ্যে কারা রয়েছে, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, এই হামলায় জাহাজের কোনো ক্রু বা কর্মী হতাহত হননি। জাহাজের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হরমুজ প্রণালীতে এমন হামলার ঘটনায় ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উজিরপুরে বিএনপি নেতার বাঁশের সাঁকো উদ্বোধন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরস

হরমুজ প্রণালীতে আমিরাতের তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট সময় : ০৬:০১:৫৫ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬