মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

বরুড়ার উন্নয়নে মহাপরিকল্পনা: দুই বছরে সব রাস্তা হবে পাকা, ঘোষণা গণপূর্ত মন্ত্রীর

ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। শনিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে ‘বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা’-র নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক ও বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, বর্তমান নির্বাচিত সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী বরুড়া উপজেলাকে একটি আধুনিক জনপদ হিসেবে গড়ে তোলা হবে। উপজেলার প্রায় ৩০০টি রাস্তা উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হয়েছে এবং আগামী দুই-তিন বছরের মধ্যে বরুড়ায় কোনো কাঁচা রাস্তা থাকবে না। এছাড়া এলাকার সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্প বাস্তবায়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী জাকারিয়া তাহের জানান, বরুড়ায় একটি কারিগরি কলেজ এবং ১০১ শয্যাবিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ কলেজের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি এলাকার উন্নয়নে সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উজিরপুরে বিএনপি নেতার বাঁশের সাঁকো উদ্বোধন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরস

বরুড়ার উন্নয়নে মহাপরিকল্পনা: দুই বছরে সব রাস্তা হবে পাকা, ঘোষণা গণপূর্ত মন্ত্রীর

আপডেট সময় : ০৫:৫৬:৩২ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬