মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

জ্বালানি খাত বেসরকারিকরণ প্রক্রিয়ায় স্থগিতাদেশ ও ৬ দফা দাবি জামায়াতের

পরিশোধিত জ্বালানি তেল আমদানি, মজুত ও বিপণন বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সরকারি উদ্যোগ অবিলম্বে স্থগিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার দুপুরে রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই দাবি জানান। একই সঙ্গে তিনি এই খাত সংস্কারে ৬ দফা দাবি পেশ করেন।

জামায়াতের পক্ষ থেকে বলা হয়, জ্বালানি তেলের বাজার বেসরকারিকরণের খসড়া নীতিমালাসহ সংশ্লিষ্ট সব নথি জনসমক্ষে প্রকাশ করতে হবে এবং জনমত গ্রহণের জন্য অন্তত ৬০ দিন সময় দিতে হবে। ৬ দফা দাবির মধ্যে রয়েছে—সংসদীয় স্থায়ী কমিটির অধীনে উন্মুক্ত শুনানি আয়োজন, বিপিসির সংস্কার, স্বাধীন নিরীক্ষা এবং ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটের দ্রুত বাস্তবায়ন। এছাড়া জ্বালানি খাতের শ্রমিক-কর্মচারীদের আইনি সুরক্ষা নিশ্চিত করার দাবিও জানানো হয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী বাজার অর্থনীতি বা বেসরকারি বিনিয়োগের বিরোধী নয়, তবে জবাবদিহিহীনভাবে রাষ্ট্রীয় সম্পদ হস্তান্তরের বিপক্ষে। তিনি সতর্ক করে বলেন, স্বচ্ছতা নিশ্চিত না করে এই সিদ্ধান্ত নেওয়া হলে সাধারণ মানুষকে পরিবহণ ও কৃষিসহ প্রতিটি ক্ষেত্রে চড়া মূল্য দিতে হবে। জনগণের সম্পদ রক্ষায় সরকারকে এই ‘ভুল পথ’ থেকে সরে আসার আহ্বান জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উজিরপুরে বিএনপি নেতার বাঁশের সাঁকো উদ্বোধন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরস

জ্বালানি খাত বেসরকারিকরণ প্রক্রিয়ায় স্থগিতাদেশ ও ৬ দফা দাবি জামায়াতের

আপডেট সময় : ০৫:৫৬:৪১ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬