মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

চৌদ্দগ্রামে বিপুল পরিমাণ গাঁজাসহ ‘মাদক সম্রাট’ ওহিদুর আটক

কুমিল্লার চৌদ্দগ্রামে ৬৭ কেজি গাঁজাসহ ওহিদুর রহমান নামে এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়। ওহিদুর রহমান উপজেলার ঘোলপাশা ইউনিয়নের শালুকিয়া গ্রামের বারেক মিয়ার ছেলে। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় থানা পুলিশ।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, ওহিদুর রহমান দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে মাদকদ্রব্য এনে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭-এর একটি আভিযানিক দল শুক্রবার উপজেলার আমানগণ্ডা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওহিদুর দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শনিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। বর্তমান সরকারের মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এবং সীমান্ত এলাকায় অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধর্মীয় প্রতিষ্ঠানে ক্যাশলেস লেনদেন প্রসারে ইসলামী ব্যাংকের বিশেষ উদ্যোগ

চৌদ্দগ্রামে বিপুল পরিমাণ গাঁজাসহ ‘মাদক সম্রাট’ ওহিদুর আটক

আপডেট সময় : ০৩:৪৩:২২ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬