গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে এক অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। শনিবার সকালে স্থানীয় পথচারীরা মহাসড়কের পাশে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
খবর পেয়ে নাওজোড় হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় বা মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে পারেনি পুলিশ।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী খান জানান, নিহতের পরিচয় শনাক্তের জন্য প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।
রিপোর্টারের নাম 























