মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০২:০৩ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

রাষ্ট্র পরিচালনায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী: রুহুল কবির রিজভী

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সরকার জনগণের আমানত রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের কাজে কোনো ধরনের গাফিলতি বা অবহেলা প্রধানমন্ত্রী তারেক রহমান বরদাশত করছেন না। আমলাতন্ত্র হোক কিংবা রাজনৈতিক নেতৃত্ব—দায়িত্ব পালনে ব্যর্থ হলে তিনি কঠোর ব্যবস্থা নিচ্ছেন।

শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ মাসের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে রচিত একটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, বই হচ্ছে জ্ঞানের আলো। সভ্যতার অগ্রযাত্রায় বইয়ের বিকল্প নেই। বর্তমান সরকারের গত পাঁচ মাসের উন্নয়ন কর্মকাণ্ড বইটিতে সুশৃঙ্খলভাবে তুলে ধরা হয়েছে, যা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে।

তিনি আরও বলেন, নির্বাচিত সরকার জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো উদ্যোগ নেওয়া হয়েছে এবং সামনে হেলথ কার্ড চালুর পরিকল্পনা রয়েছে। গ্যাস সংকট মোকাবিলা ও খাল খননসহ জনকল্যাণমুখী বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে শক্ত হাতে হাল ধরেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আঞ্চলিক ঐক্য ও স্বনির্ভরতার ওপর গুরুত্বারোপ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

রাষ্ট্র পরিচালনায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী: রুহুল কবির রিজভী

আপডেট সময় : ১২:২০:০৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬