কক্সবাজারের দরিয়ানগর সৈকতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়া প্যারাসেইলিং পরিচালনা এবং রশি ছিঁড়ে পর্যটকের মৃত্যুর ঘটনায় প্রধান আসামি মো. ফরিদকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুর এলাকার মধ্য পীরেরবাগ থেকে তাকে যৌথ অভিযানের মাধ্যমে আটক করা হয়। র্যাব-১৫ ও র্যাব-৪ এই অভিযান পরিচালনা করে।
র্যাব জানিয়েছে, কক্সবাজারে দুর্ঘটনার পর থেকেই প্যারাসেইলিং প্রতিষ্ঠানটির মালিক ফরিদ পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর র্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদ স্বীকার করেছেন যে, আইনি ব্যবস্থা থেকে বাঁচতে তিনি কক্সবাজার থেকে পালিয়ে ঢাকায় আত্মগোপন করেছিলেন।
শুক্রবার সকালে র্যাব-১৫-এর পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পর্যটন এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে এই অভিযানকে গুরুত্ব দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রিপোর্টারের নাম 

























