সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় একটি খাল থেকে নিখোঁজ অটোরিকশা চালক মো. মিলনের (৩৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে তাড়াশ-বারুহাস আঞ্চলিক সড়কের বেড়খালি এলাকার একটি খালের কচুরিপানার নিচ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মিলন গাইবান্ধার সাঘাটা উপজেলার বাসিন্দা ছিলেন এবং বগুড়ায় সিএনজিচালিত অটোরিকশা চালাতেন। গত ২ আগস্ট তিনি নিখোঁজ হন এবং ৫ আগস্ট তার অটোরিকশাটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
পুলিশের প্রাথমিক ধারণা, কয়েক দিন আগে তাকে ঘাড় ভেঙে হত্যার পর লাশটি আড়াল করতে খালের কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়েছিল। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
রিপোর্টারের নাম 

























