মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

বাহুবলের আব্দুল্লাহ হত্যা মামলার আসামি মুস্তাকিম নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

হবিগঞ্জের বাহুবল উপজেলার আলোচিত মো. আব্দুল্লাহ হত্যা মামলার অন্যতম প্রধান আসামি মুস্তাকিমকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার ভোরে নারায়ণগঞ্জে র‍্যাব-৯ ও র‍্যাব-১১-এর একটি যৌথ দল বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।

মামলার বিবরণী থেকে জানা যায়, নারী ও জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ৪ জুলাই সন্ধ্যায় বাহুবল উপজেলার খোজারগাঁও গ্রামে আব্দুল্লাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে এলে তার দুই ভাইকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে বাহুবল মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব জানায়, মুস্তাকিম দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে এই মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: ঢাবির বিজয় একাত্তর হল থেকে শিবিরের সাবেক কর্মী বহিষ্কৃত

বাহুবলের আব্দুল্লাহ হত্যা মামলার আসামি মুস্তাকিম নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:১৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬