মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

নোয়াখালীতে র‍্যাবের অভিযান: তিন হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নোয়াখালী, লক্ষ্মীপুর ও ঢাকার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে চাঞ্চল্যকর তিনটি হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। গ্রেপ্তারকৃতরা হলেন মামুন, মো. ফুরকান আলী এবং মো. আবু সাইদহ ওরফে সাবিনুর।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত মামুন সোনাইমুড়ীর ব্যবসায়ী আব্দুর রহিম হত্যা মামলার আসামি। ফুরকান আলীর বিরুদ্ধে তার স্ত্রীকে যৌতুকের দাবিতে নির্যাতনের পর হত্যার অভিযোগ রয়েছে। অন্যদিকে, আবু সাইদহ ঢাকার শাজাহানপুরে সোহাগ নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার দায়ে অভিযুক্ত।

র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার জানান, এসব হত্যাকাণ্ডের পর থেকেই আসামিরা গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান নিশ্চিত করে এই সফল অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: ঢাবির বিজয় একাত্তর হল থেকে শিবিরের সাবেক কর্মী বহিষ্কৃত

নোয়াখালীতে র‍্যাবের অভিযান: তিন হত্যা মামলার আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:১০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬