মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

দিনাজপুরে ব্রিজের নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার: পরিচয় শনাক্তের চেষ্টা

দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন ইউনিয়নের রামডুবি এলাকার একটি ব্রিজের নিচ থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট ২০২৬) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

এখন পর্যন্ত নিহত ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। লাশের পাশেই একটি বাটন মোবাইল ফোন এবং এক জোড়া জুতো পড়ে থাকতে দেখা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ব্রিজের নিচে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী জানান, লাশটি উপুড় অবস্থায় পড়েছিল। লাশের পরিচয় শনাক্তে জোর চেষ্টা চলছে এবং তদন্ত অব্যাহত আছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: ঢাবির বিজয় একাত্তর হল থেকে শিবিরের সাবেক কর্মী বহিষ্কৃত

দিনাজপুরে ব্রিজের নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার: পরিচয় শনাক্তের চেষ্টা

আপডেট সময় : ০৬:০৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬