মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের প্রথম পর্ষদ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রধান কার্যালয় শান্তা পিনাকলে স্থানান্তরের পর প্রথমবারের মতো পরিচালনা পর্ষদের সভা আয়োজন করেছে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি। সম্প্রতি অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান।

সভায় ব্যাংকের বর্তমান ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার প্রসার এবং গ্রাহকসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে পর্ষদ সদস্যরা প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

নতুন এই প্রধান কার্যালয় থেকে আধুনিক ও গতিশীল সেবা প্রদানের মাধ্যমে ব্যাংকটি তার অগ্রযাত্রায় এক নতুন মাইলফলক স্পর্শ করল বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য ও বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: ঢাবির বিজয় একাত্তর হল থেকে শিবিরের সাবেক কর্মী বহিষ্কৃত

শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের প্রথম পর্ষদ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:১০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬