ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি–টোয়েন্টিতে ফিরলেন শামীম 

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে বাদ পড়েছিলেন ব্যাটার শামীম হোসেন। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির আগে তাকে দলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তিন ম্যাচের সিরিজ বর্তমানে ১-১ সমতায়।

বামহাতি ব্যাটার শামীম বাংলাদেশের হয়ে এই ফরম্যাটে এখন পর্যন্ত ৪৬ ম্যাচ খেলেছেন।

শামীমকে বাদ দেওয়ার পর অবশ্য অধিনায়ক লিটন দাস ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। জানান, দল নির্বাচনে তার প্রভাবহীনতার কথা। সেই ঘটনার পর শামীমকে আবার দলে ফেরানো হয়েছে। অবশ্য বাদ পড়েননি কেউ। 

বাংলাদেশ দল: 

লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী আনিক, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মো. সাইফউদ্দিন, শামীম হোসেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কা: ইরান হামলা প্রসঙ্গে চীনের যুদ্ধবিরতির আহ্বান

আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি–টোয়েন্টিতে ফিরলেন শামীম 

আপডেট সময় : ০২:০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫