মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে চুয়াডাঙ্গায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ছাত্রছাত্রীদের ওপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সানজিদ আহমেদকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার গভীর রাতে চুয়াডাঙ্গা শহর থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে সংঘটিত জুলাই গণঅভ্যুত্থানে হামলার ঘটনায় সানজিদ আহমেদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, জুলাই আন্দোলনে হামলার ঘটনায় অভিযুক্ত সানজিদ আহমেদকে চুয়াডাঙ্গা শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ২০২৪ সালের আগস্টে ছাত্রছাত্রীদের ওপর হামলার অভিযোগে করা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃত সানজিদ আহমেদকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্যাম্পাসে ছাত্রদলের সন্ত্রাস বরদাশত করা হবে না: মামুনুল হক

জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে চুয়াডাঙ্গায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০২:০৪:০০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬